• ঢাকা
  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

মাগুরায় ৭৫ জন অসহায় ও প্রতিবন্ধীকে সাড়ে ৭ লাখ টাকার অনুদান বিতরণ করলেন মনোয়ার হোসেন খান


প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৬, ৯:০০ অপরাহ্ন / ৩
মাগুরায় ৭৫ জন অসহায় ও প্রতিবন্ধীকে সাড়ে ৭ লাখ টাকার অনুদান বিতরণ করলেন মনোয়ার হোসেন খান

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরায় অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীন ৭৫ জন ব্যক্তির মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে মোট ৭ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে মাগুরা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় প্রত্যেকে ১০ হাজার টাকা করে এ অনুদান পান।

​মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান
​সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক কুতুব উদ্দিন
​জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয় সমাজকল্যাণ পরিষদের এই আর্থিক অনুদান মাগুরার অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীন পরিবারগুলোর সাময়িক অর্থনৈতিক স্বস্তি প্রদান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ভূমিকা রাখবে।