• ঢাকা
  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান


প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন / ৫
গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান।

শুক্রবার (১৬ অক্টোবর) গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া থানাধীন বিভিন্ন পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন তিনি।

এ সময় পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। পরিদর্শনকালে ঢাকা রেঞ্জ ডিআইজি পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা উদযাপন নির্বিঘ্ন রাখতে পারস্পরিক সহযোগিতা, সতর্কতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, ডাঃ কে এম বাবর, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, এস. এম. জিলানী, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ- উজ- জামান, জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বিপিএম-সেবা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূজা মণ্ডপ গুলোতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং প্রয়োজন অনুযায়ী বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ও কার্যকর ভাবে মোকাবিলায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

গোপালগঞ্জ জেলা পুলিশ সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে সকলের জন্য নিরাপদ ও নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে বদ্ধপরিকর। সকলের সম্মিলিত সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব আনন্দময়, শান্তিপূর্ণ ও নিরাপদ হোক—এই প্রত্যাশা গোপালগঞ্জ জেলা পুলিশের। পরিদর্শন শেষে ঢাকা রেঞ্জ ডিআইজি পূজা উদযাপন ফ্রন্ট এবং পূজা মন্ডপ কমিটি এবং ভক্তবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব ফজলুল কবির দারা, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, সদস্য সচিব সম্পাদক সাজিদুর রহমান সাজিদ সহ গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।