• ঢাকা
  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গুলিসহ যুবক আটক


প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন / ৪
বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গুলিসহ যুবক আটক

আজিজুল ইসলাম, বেনাপোল, যশোরঃ যশোরের বেনাপোলে একটি মুরগিবাহী ভ্যান থেকে একটি বিদেশি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মিয়ারাজ গাইন (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

​শুক্রবার রাতে বেনাপোলের তনিমা ফিলিং স্টেশনের সামনে নিয়মিত টহল দেওয়ার সময় পুলিশ তাকে আটক করে।

​বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টহল দল তনিমা ফিলিং স্টেশনের সামনে সন্দেহভাজন এক মুরগিবাহী ভ্যানে তল্লাশি চালায়। এ সময় ভ্যানের ভেতর থেকে একটি বিদেশি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং ভ্যানচালক মিয়ারাজকে আটক করা হয়।

​পুলিশ আরও জানায়, আটক মিয়ারাজ সাতক্ষীরার কালীগঞ্জ থেকে মুরগি সরবরাহ শেষে খালি ভ্যান নিয়ে বেনাপোলে ফিরছিলেন। সে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে।

​আটককৃত মিয়ারাজকে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধার হওয়া গুলি ও ম্যাগজিনের উৎস কী এবং এর পেছনে অন্য কোনো চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।