

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ শনিবার সন্ধ্যায় সাতপাড় বাজার সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
প্রতি বছরের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে এ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাজার কমিটি। সভাজুড়ে প্রতি বছরের ঐতিহ্য বজায় রেখে সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পাদন করার বিষয়ে আলোচনা করা হয়।
প্রস্তুতিমূলক সভায় সাতপাড় বাজার কমিটির সভাপতি জীবন বিশ্বাস এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৌশিক কিত্তনীয়া জানান, বিজয়া দশমীর সার্বজনীন আনন্দ ছড়িয়ে দিতে প্রতি বছরের মতো এ বছরও বাজার কমিটির উদ্যোগে সাতপাড় বাজারস্থ মধুমতি বিল রুট ক্যানেল নদীতে বর্ণাঢ্য নৌকা বাইচ অনুষ্ঠিত হবে।
সভায় সাতপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি যুগল বিশ্বাস, ইউনিয়ন যুবদলের সভাপতি কার্তিক বিশ্বাস, বাজার কমিটির সাবেক সভাপতি পালু বিশ্বাস, সাবেক চেয়ারম্যান বাপি বিশ্বাস, ইউনিয় পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য দিপংকর বিশ্বাস, যুব উন্নয়ন সংঘ ক্লাবের সভাপতি কমলেশ বিশ্বাস, হাট ইজারাদার সেলিম ফকির’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :