

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবীণ রাজনীতিবিদ সাইফুর রহমান নান্টুর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বৌলতলী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান নান্টু এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, এলাকার জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তরুণ সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তিনি সর্বদা পাশে থাকবেন।
মতবিনিময় সভায় বক্তারা স্থানীয় নানা সমস্যা ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে মুক্ত আলোচনা করেন। সভায় উপস্থিত সকলে এলাকার সার্বিক কল্যাণে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরিফ রাফিকুজ্জামানসহ নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :