• ঢাকা
  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

প্রগতি সরণিতে ট্রাফিক পুলিশের অভিযানে ১৪৪ বোতল বাংলা মদ উদ্ধার, সিএনজিচালক গ্রেফতার


প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৬, ৬:০৭ অপরাহ্ন / ৩
প্রগতি সরণিতে ট্রাফিক পুলিশের অভিযানে ১৪৪ বোতল বাংলা মদ উদ্ধার, সিএনজিচালক গ্রেফতার

আলী আহসান রবি, ঢাকাঃ রাজধানীর প্রগতি সরণিতে নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনাকালে একটি সিএনজি থেকে ১৪৪ বোতল বাংলা মদ উদ্ধারসহ সিএনজি চালককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-গুলশান বিভাগের বাড্ডা জোন। গ্রেফতারকৃতের নাম-শফিকুল ইসলাম (৪৭)।

শনিবার (১০ অক্টোবর) সকাল আনুমানিক ৯০:৩০ ঘটিকায় প্রগতি সরণিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ট্রাফিক গুলশান বিভাগের বাড্ডা জোন সূত্রে জানা যায়, নিয়মিত চেকপোস্ট কার্যক্রম চলাকালে একটি সিএনজিকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় সিএনজিতে থাকা এক ব্যক্তি দ্রুত পালিয়ে গেলে পুলিশের সন্দেহ হয়। পরে সিএনজিটি তল্লাশি করে ১৪৪ বোতল বাংলা মদ উদ্ধারসহ সিএনজি চালককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।