

আলী আহসান রবিঃ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষে পূজা উদযাপন কমিটিসমূহের প্রতিনিধিবৃন্দের সাথে এসআরবি-২ এর সমন্বয় সভা অনুষ্ঠিত
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অদ্য ১০ অক্টোবর ২০২৬ তারিখ এসআরবি-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসানের সভাপতিত্বে এসআরবি-২ সদর দপ্তরে পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের সাথে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় এসআরবি-২ এর দায়িত্বপূর্ণ এলাকাধীন বিভিন্ন পূজা উদযাপন কমিটির ২৭ জন প্রতিনিধি এবং এসআরবি-২ এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-২ এর পরিকল্পনা সম্পর্কে এসআরবি-২ অধিনায়ক জানান, পূজা চলাকালীন নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকল্পে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ এসআরবি-২ সদর দপ্তরে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম স্থাপন, সার্বক্ষণিক হটলাইন সেবা চালু (০১৭৭৭৭১০২৯৯), পূজা মণ্ডপ কেন্দ্রিক নিয়মিত টহল ও চেকপোস্ট স্থাপন এবং বিশেষ মোটরবাইক রোবাস্ট পেট্রোলিং পরিচালিত হবে। একই সাথে সোসাল মিডিয়ার গুজব প্রতিরোধে সার্বক্ষণিক সোসাল মিডিয়া মনিটরিং করা হবে। এছাড়া সুরক্ষা অ্যাপস এর মাধ্যমে পূজামন্ডপে যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনার তথ্য তাৎক্ষনিক সকল আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর নিকট পৌছে যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিসর্জনের দিন এসআরবি এর পক্ষ হতে ২টি হেলিকপ্টার এবং ড্রোন মোতায়েন থাকবে বলে সভায় উপস্থিত প্রতিনিধিদের জানান হয়।
পূজা উদযাপন কমিটির প্রতিনিধিগণ এসআরবি-২ অধিনায়ককে বলেন, বেশকিছু পূজামন্ডপ মসজিদের পাশে অবস্থিত। এটাকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া বেশকিছু পূজামন্ডপ কেন্দ্রিক প্রচন্ড যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের অনুরোধ করেন।
অধিনায়ক এসআরবি-২ আশ্বস্ত করেন কোন দূষ্কৃতিকারি অথবা স্বার্থান্বেসী গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে সাবোটেজমূলক কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটানোর অপতৎপরতা চালালে তাদের কঠোরহস্তে দমন করে আইনের আওতায় নিয়ে আসা হবে। আবহমান বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উৎসব সম্পন্ন করতে এসআরবি বদ্ধ পরিকর। এসআরবি-২ অধিনায়ক সকলের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই। আমরা সবাই বাংলাদেশী এবং সবাই সমান নাগরিক অধিকার ভোগ করব। আমরা বৈচিত্রকে সম্মান করি।
যানজট নিরসনে ডিএমপি ট্রাফিক বিভাগের সাথে আলোচনাপূর্বক ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন অধিনায়ক এসআরবি-২।
পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের যেকোনো প্রয়োজনে এসআরবি-২ হটলাইনে অথবা সরাসরি অধিনায়কের সাথে যোগাযোগ করার আহ্বান জানান এবং তথ্য প্রদানকারীর পরিচয় সর্বোচ্চ গোপনীয়তার সাথে সংরক্ষণ করা হবে বলে আশ্বস্ত করেন এসআরবি-২ অধিনায়ক ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে এসআরবি-২ নিয়মিত পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবে।
আপনার মতামত লিখুন :