• ঢাকা
  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

শার্শায় থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও উইনসেরেক্স সিরাপসহদুই জন গ্রেফতার , ইজিবাইক জব্দ


প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৬, ৭:৪১ অপরাহ্ন / ১৬
শার্শায় থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও উইনসেরেক্স সিরাপসহদুই জন গ্রেফতার , ইজিবাইক জব্দ

আজিজুল ইসলাম, বেনাপোল, যশোরঃ যশোরের শার্শা থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ১৭ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং ২০০ বোতল ‘উইনসেরেক্স’ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করে পুলিশ।

​পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার ৫ অক্টোবর রাত ৯টা ১৫ মিনিটে রাজনগর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে রুবেল ব্যাপারীর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে ১৭ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ আবু সাঈদ নামে ২১ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু সাঈদ রাজনগর এলাকার মোহাম্মাদ মনু মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত আরও দুই আসামি পলাতক রয়েছে।

​অপরদিকে, শার্শা থানার অফিসার ইনচার্জ ওসি শামিনুল হকের নেতৃত্বে মঙ্গলবার ৬ অক্টোবর ভোর ৩টা ৩০ মিনিটে পাকশিয়া বাজারে অভিযান চালিয়ে ব্রিজ সংলগ্ন উত্তর পাশে একটি চায়ের দোকানের সামনে থেকে ২০০ বোতল অবৈধ মাদক দ্রব্য ‘WINCEREX COUGH SYRUP’ ও মাদক বহনে ব্যবহৃত একটি ইজিবাইকসহ মোহাম্মাদ সবুজ খান নামের ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সবুজ খান শার্শা থানার গোড়পাড়া নিমতলা এলাকার মোহাম্মাদ জাহান আলী খার ছেলে। এ ঘটনায় তিন জন আসামি পলাতক রয়েছে।

​উভয় ঘটনায় শার্শা থানায় নিয়মিত মাদক মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।