

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামে এক গৃহবধূকে গভীর রাতে নিজ বাড়িতে গুরুতর আ হ ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার পর থেকেই স্থানীয় একটি মহল এলাকার শিল্প প্রতিষ্ঠানটির মালিক পক্ষকে দোষী সাবস্ত করে বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের জড়িত থাকার অভিযোগ তুলে প্রচার চালাচ্ছে। তাদের এমন প্রচারে উদ্ধেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা।
এমন ঘটনার প্রতিবাদ জানিয়ে স্থানীয়দের পক্ষে হাসানুজ্জামান ইদ্রীস আলী গণমাধ্যমকে জানান, মাগুরার মধ্যে সব চেয়ে বড় সুনামধন্য একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্রের এটি আরেকটি অংশ। নিজের স্ত্রীকে পারিবারিক কলহে মারধর করে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করেছে হুমায়ুন মোল্লা। এলাকায় দীর্ঘদিনের রাজনীতিতে সামাজিক দুইটি পক্ষ থাকায় এমন ঘটনার দায় চাপিয়ে এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গদের নিয়ে নানান অপপ্রচারে লিপ্ত হয়েছে তারা। প্রতিপক্ষকে ঘায়েল করার কৌশল অবলম্বন করতে তারা এমন অপপ্রচারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
তিনি আরো জানান, আ হ ত শারমিন খাতুনের স্বামী হুমায়ুন মোল্লা নিয়মিত নে শা গ্র স্ত অবস্থায় থাকেন। ঘটনার দিনও তিনি নে শা গ্র স্ত ছিলেন এবং এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি তার স্ত্রীকে কুঁ পি য়ে গুরুতর র ক্তা ক্ত করেন। এর দোষ আমাদের উপর চাঁপিয়ে দেওয়ার ষ ড় য ন্ত্র করছে স্থানীয় সামাজিক দলের নেতা লিপ্টন ও সাবু। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে আমতৈল গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ফারুক আহমেদ, দীর্ঘদিন ধরেই পরিকল্পিত ভাবে আমতৈল গ্রাম অবস্থিত “সান এ্যাপারেলস লিমিটেড” নামক শ্রীপুরের একমাত্র শিল্প প্রতিষ্ঠানটি বন্ধের পায়তারা করে আসছে একটি কুচক্রী মহল। তাদের ষ ড় য ন্ত্র মূলক এমন কার্যক্রমের অংশ হিসেবে একটি ঘটনা তারা নিজেরায় ঘটিয়ে সেটি আমাদের নামে দায় চাঁপিয়ে বিভিন্ন জায়গায় অপপ্রচার চালিয়ে বেড়াচ্ছে। তাদের অভিযোগ গুলো সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। আমি এর তীব্র নিন্দা জানায়।
আপনার মতামত লিখুন :