

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ “উন্নত পল্লী উন্নত দেশ, সবার আগে বাংলাদেশ, সঞ্চয় করলে ২০০ টাকা, সরকার দেবে ৪’শ টাকা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলার “কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে” অভিভাবক সমাবেশ ও কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম মিলনায়তনে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত উক্ত সমাবেশ ও প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা। এ সময় প্রধান অতিথি ছিলেন বিআরডিবির খুলনা বিভাগের যুগ্ম পরিচালক এ কে এম আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, বিআরডিবির খুলনার উপ পরিচালক মোঃ কামরুজ্জামান, পাইকগাছা উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শেখ আবু তালেব, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সাঃ সম্পাদক পলাশ কর্মকার প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১০ম শ্রেণীর ছাত্রী শেখ নেহা।
আপনার মতামত লিখুন :