

নিজস্ব প্রতিবেদকঃ পথচারীকে বাচাতে গিয়ে মোটরসাইকেলের গাছের সাথে ধাক্কায় বাবা ও ছেলে আহত হয়েছে।
গত ২২ এপ্রিল বুধবার, আনুমানিক সময় বিকাল ৫টার সময় খুলনা আড়ংঘাটা লতার মোড় বাইপাস এলাকায় বাবা এবং ছেলে দুজনে মোটরসাইকেল এ দূর্ঘটনার স্বীকার হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সামনে থেকে আসা বেপরোয়া গতির ট্রাক এবং একইসময়ে রাস্তা পার হওয়া একজন বৃদ্ধকে সাইড দিতে গিয়ে রাস্তার ভাঙ্গা অংশে বাইকের সামনের চাকা পড়ে যাওয়ায় চালক বাইকের নিয়ন্ত্রন হারিয়ে রোডের সাইডে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাইক চালক বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পারডুমরিয়া গ্রামের শেখ রুশাদ (২৭) এবং তার পিতা শেখ ওমর ফারুখ (৬৫) গুরুতরভাবে আহত হন।
তাক্ষৎনিক ভাবে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের এম্বুলেন্স যোগে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তাদের অবস্থা আশংকাজনক হওয়ার জরুরী ভিত্তিতে ঢাকা পংঙ্গু হাসপাতালে রেফার করা হয়।
বর্তমানে তারা ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবং তার বাম পা কেটে ফেলা হয়েছে।
আপনার মতামত লিখুন :