• ঢাকা
  • সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

কয়রায় মেডিকেল রিপ্রেজেনটেটিভদের প্রতিবাদী মানববন্ধন


প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ১:৫৪ অপরাহ্ন /
কয়রায় মেডিকেল রিপ্রেজেনটেটিভদের প্রতিবাদী মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, কয়রা, খুলনাঃ দালাল নয়, মেডিকেল রিপ্রেজেনটেটিভ এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী, স্লোগানে খুলনার কয়রায় বাংলাদেশ মেডিকেল রিপ্রেজেনটেটিভদের উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১০টায় কয়রা বাজারের মধুর মোড়ে কয়রা ও জায়গীরমহল ফারিয়ার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। সারাদেশে একযোগে পালিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত ও পেশার মর্যাদা রক্ষার দাবি জানানো হয়।

কয়রা ফারিয়ার সভাপতি আবু সুফিয়ান, জায়গীরমহল ফারিয়ার সভাপতি ইউনুস আলী, শিবলী সাদিক, মনিরুল ইসলাম, ফিরোজ আহমেদ, হারুন অর রশিদ, রেজাউল করিম, আব্দুল কাদের ও ইয়াছিন আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেনটেটিভরা দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই তাদের হয়রানি বন্ধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।