• ঢাকা
  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

গোপালগঞ্জেও শিশু অধিকার দিবস-২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমীর ৫০ বছর পূর্তি উদযাপন


প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন / ১৯
গোপালগঞ্জেও শিশু অধিকার দিবস-২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমীর ৫০ বছর পূর্তি উদযাপন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ জাতীয় শিশু দিবস-২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমীর ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে মঙ্গলবার (৬ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপি।

দেশের সকল জেলা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উক্ত অনুষ্ঠানে যুক্ত ছিলেন। এরই অংশ হিসেবে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ-উজ-জামান, জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা, জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, জেলা শিশু বিষয়ক অফিসার (অঃ দাঃ) মোঃ শাহিন উদ্দীন সহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ ছিলেন।