• ঢাকা
  • মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাইফুল ইসলাম জহির


প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ৯:২৭ অপরাহ্ন / ২২
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাইফুল ইসলাম জহির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ সংগঠক সাইফুল ইসলাম জহির।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তুলতেই তিনি কাউন্সিলর পদে কাজ করতে চান।

দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে যুক্ত থাকার অভিজ্ঞতা থেকে জনগণের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাইফুল ইসলাম জহির জানান, ৯ নম্বর ওয়ার্ডের নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করা, রাস্তা-ঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং তরুণদের কর্মসংস্থান ও সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য তিনি কাজ করতে চান।

তিনি মনে করেন, একজন জনপ্রতিনিধির মূল দায়িত্ব হলো জনগণের সুখ-দুঃখে পাশে থাকা এবং তাদের সমস্যার দ্রুত সমাধানে কার্যকর ভূমিকা পালন করা।

তিনি আরও বলেন, আমি সবসময় সাধারণ মানুষের সঙ্গে থেকেছি এবং ভবিষ্যতেও থাকতে চাই। জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে ৯ নম্বর ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।

এ সময় তিনি সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে সাইফুল ইসলাম জহির ইতোমধ্যে এলাকায় ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছেন। সামাজিক কর্মকাণ্ড ও মানুষের পাশে থাকার কারণে অনেকেই তাকে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে দেখছেন।

আগামী দিনে ওয়ার্ডের উন্নয়ন ও নাগরিক সেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন স্থানীয়রা।