• ঢাকা
  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

অনলাইন জুয়া রুখতে গোপালগঞ্জে নগদ উদ্যোক্তাদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত 


প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৬, ৮:০৮ অপরাহ্ন / ২০
অনলাইন জুয়া রুখতে গোপালগঞ্জে নগদ উদ্যোক্তাদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

বিশেষ প্রতিবেদকঃ সচেতন হই, জুয়া থেকে বিরত থাকি, নিরাপদ অর্থ সেবা নিশ্চিত করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে অনলাইন জুয়া রুখতে গোপালগঞ্জে নগদ উদ্যোক্তাদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

আর্থিক ক্ষতি ও সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতা বাড়ানোর এ আহবান। অনলাইন জুয়ার ভয়াবহ ক্ষতি থেকে ব্যক্তি, পরিবার ও সমাজকে রক্ষায় সচেতনতা বাড়ানোর লক্ষ্যে গোপালগঞ্জে নগদ উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অনলাইন জুয়া থেকে বিরত থাকা, নিরাপদ আর্থিক সেবা নিশ্চিত করা এবং এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে উদ্যোক্তাদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

“সচেতন হই, জুয়া থেকে বিরত থাকি, নিরাপদ আর্থিক সেবা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৫টায় গোপালগঞ্জ নগদ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। মেসার্স জাহানারা এন্টারপ্রাইজ আয়োজিত সভায় জেলার বিভিন্ন এলাকার নগদ উদ্যোক্তারা অংশ নেন
সভায় অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব, এর ফলে সৃষ্ট আর্থিক ও সামাজিক সংকট, নিরাপদ আর্থিক সেবা নিশ্চিতকরণ এবং প্রচলিত আইন মেনে চলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অনলাইন জুয়ার বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করা এবং আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বনে উদ্যোক্তাদের দায়িত্ব ও করণীয় তুলে ধরা হয়।

সভায় উপস্থিত ছিলেন নগদের এরিয়া ম্যানেজার এস এম হারুন অর রশীদ, টেরিটোরি অফিসার খায়রুল আনাম শুভ, ডিস্ট্রিবিউশন ম্যানেজার অশোক চন্দ্র দাস, ডিস্ট্রিবিউশন সুপারভাইজার সজিব খান ও কাজী সোহাগসহ গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকার নগদ উদ্যোক্তারা।

আলোচনায় বক্তারা বলেন, অনলাইন জুয়া শুধু ব্যক্তির অর্থনৈতিক ক্ষতির কারণ নয়, এটি একটি পরিবারের আর্থিক স্থিতিশীলতা নষ্ট করার পাশাপাশি সামাজিক অস্থিরতা ও বিভিন্ন অপরাধের ঝুঁকি বাড়াতে পারে। এ ধরনের ক্ষতিকর কর্মকাণ্ড থেকে মানুষকে দূরে রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তাঁরা আরও বলেন, আর্থিক সেবার সঙ্গে যুক্ত উদ্যোক্তারা সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই অনলাইন জুয়ার ঝুঁকি সম্পর্কে গ্রাহকদের সচেতন করা, সন্দেহজনক লেনদেনের বিষয়ে সতর্ক থাকা এবং বৈধ ও নিরাপদ আর্থিক সেবা ব্যবহারে মানুষকে উৎসাহিত করা জরুরি।

সভা থেকে ‘সচেতন হউন, নিরাপদ থাকুন, আইন মেনে চলুন, নিরাপদ সমাজ গড়ুন, দুর্নীতিকে না বলুন এবং ন্যায়ের পথে চলুন’—এমন বার্তা প্রচারের আহ্বান জানানো হয়।