• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

খুলনা প্রেসক্লাব নির্বাচন-২০২৬ : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে


প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৬, ৩:২৯ অপরাহ্ন / ১৪২
খুলনা প্রেসক্লাব নির্বাচন-২০২৬ : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে

এম রোমানিয়া, খুলনা ব্যুরোঃ দীর্ঘ ১৮ মাসেরও বেশি সময় পর অনুষ্ঠিত এই নির্বাচনে সকাল থেকেই ভোট কেন্দ্রে সাংবাদিকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে তরুণ প্রার্থীদের অংশগ্রহণ এবারের নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে।

আনন্দঘন পরিবেশে ভোট প্রদান করেন প্রেসক্লাবের সদস্যরা।

৫ আগস্ট পরবর্তী সময়ের দীর্ঘ বিরতির পর এই নির্বাচন ঘিরে খুলনার সাংবাদিক মহলে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ভোটাররা উৎসবের আবহে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মোস্তফা সরোয়ার ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলাম ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দকে সাংবাদিক সমাজের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব খুলনা প্রেসক্লাবের ঐতিহ্য, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।