

এ কে আজাদঃ ভোলার লালমোহন পৌরসভায় জসিমউদদীন বাচ্চু মিয়ার ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের পায়তারা করছে ভুমিদস্য বশির গং। ঘটনাটি ঘটেছে গত ২২ শে জুন সকাল আনুমানিক ১১ টার সময়। জসিম উদদীনের ভোগ দখলীয় সম্পত্তির উপর।
জানা গেছে, প্রায় ২৫ বছর লালমোহন পৌরসভার ০২ নল ওয়ার্ড মিন্টু মিয়া খামারের পাসে ২৮ শতাংশ জমির উপর বাড়ী ঘর নির্মাণ করে আসছেন জসীম উদ্দিন হাওলাদার। কিন্তু হঠাৎ করেই উক্ত জমি জবর দখল করতে মরিয়া হয়ে উঠেছে বশিরউল্যাহ গং।
ঘটনার দিন বশিরউল্লাহর নেতৃত্বে রিপন, কাউসার, মুন্না, সাহাজান, রুহুল আমিন, ওবি, মিরাজসহ ২০/২৫ জন সন্ত্রাসী দা-লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে উক্ত জমি দখল করার পায়তারা চালালে ভুক্তভোগী জসিমউদদীন এলাকাবাসীকে সাথে নিয়ে তাদের বাঁধা প্রদান করে।
এ সময় জসীমউদ্দিন ও তার পরিবারের লোকজন গুরুতর আহত হন।
এ ব্যাপারে জসিমউদদীন লালমোহন থানা সহ ভোলার আইন শৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি কামনা করছেন
আপনার মতামত লিখুন :