• ঢাকা
  • বুধবার, ১৩ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা


প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ১০:২৯ অপরাহ্ন /
মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর ও রাধানগর বাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।

মঙ্গলবার (১২ মে) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয় ।

অভিযান সূত্রে জানা গেছে, পূর্বে সতর্ক করা সত্ত্বেও অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ, খাবারে ক্ষতিকর অননুমোদিত রঙ ব্যবহার, ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে খাদ্য সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে সাচিলাপুর বাজারের ‘মেসার্স শশী মিষ্টান্ন ভান্ডার’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয় ।

এছাড়া যথাযথ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে রাধানগর বাজারের ‘মেসার্স রাজ্জাক তেল মিল’কে ৩ হাজার টাকা এবং একই অপরাধে ‘মেসার্স জালাল তেল মিল’কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযান শেষে তিনি ব্যবসায়ীদের নকল-ভেজাল পণ্য বিক্রি না করতে, পণ্যের সঠিক ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ করতে এবং অতিরিক্ত মুনাফা করা থেকে বিরত থাকতে কঠোর নির্দেশনা দেন ।

অভিযানে সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন মাগুরার ডিএসআই মো: ফয়েজুল কবীর, শ্রীপুরের স্যানিটারি ইন্সপেক্টর এবং মাগুরা জেলা পুলিশের একটি চৌকস দল ।

জনস্বার্থে এই ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে