

সিরাজউদ্দৌলা লিংকন, কয়রা, খুলনাঃ নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ ফুটবল ইভেন্টে খুলনা জেলা চ্যাম্পিয়ন হওয়া কয়রা উপজেলা ফুটবল দলের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন খুলনা জেলা বিএনপির সদস্য ও কয়রা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম এ হাসান।
বৃহস্পতিবার (৭ মে) বিকাল ৫টায় কয়রা উপজেলা সদরের কপোতাক্ষ মহাবিদ্যালয় মাঠে এ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এম এ হাসান নতুন প্রজন্মের খেলোয়াড়দের খেলাধুলার মাধ্যমে মাদক ও অপরাধ থেকে দূরে থেকে দেশ ও সমাজের জন্য কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসানুর রহমান, আকবর হোসেন, আসাদুল হক, আনারুল ডাবলু, আওছাফুর রহমান, যুবদল সদস্য লিটন মন্ডল, কয়রা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, ছাত্রনেতা আম্মার হোসেন, জিয়া প্রজন্মদল কয়রা উপজেলা আহ্বায়ক সিরাজুল, স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন, মুছাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়া বিজয়ী দলের উপজেলা কোচ এস এম শফিকুল ইসলাম, টিম ম্যানেজার মেসবাহ উদ্দিন, কয়রা উপজেলা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ আলাউদ্দিন, কোচ এনামুল মাওলা নাহিদ,মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ও কৃতি ফুটবলার দিদারুল ইসলাম এবং ক্রীড়া শিক্ষক বি এম আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩ মে খুলনা বিভাগীয় মহিলা কমপ্লেক্স মাঠে শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ ফুটবল ইভেন্টের ফাইনালে ৫ মে খুলনা খান জাহান আলী থানা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে কয়রা উপজেলা দল খুলনা জেলা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
আপনার মতামত লিখুন :