

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরার শ্রীপুর উপজেলার জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপকশিশির কুমার শিকদারেkর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজের হলরুমে কলেজ পরিবারের পক্ষ থেকে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসিত বরণ চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আলী জিন্নাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য জাহিদ হোসেন খন, মোঃ মহিবুর রহমান ও মোস্তাক আহমেদ খান প্রমুখ।
বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক সহকারী অধ্যাপক শিশির কুমার শিকদার, ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক শাহানা ফেরদৌস হ্যাপী ও এসএম নায়েব আলী, ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক সনজিত বিশ্বাস, শিক্ষার্থী তৌহিদুল ইসলাম ও তাহমিনা ফেরদৌস রেশমা।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মুসাফির নজরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন বাংলা বিভাগের প্রভাষক শারমিন শিলা
স্মৃতিচারণমূলক আলচনানুষ্ঠান শেষে কলেজ পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উপহার তুলে দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :