• ঢাকা
  • শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

এক দশকেও মাঠে আন্তর্জাতিক ম্যাচের দেখা মেলেনি। সংস্কারের অভাবে বিভাগীয় স্টেডিয়ামের বেহাল দশা


প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ১০:২১ অপরাহ্ন / ১১
এক দশকেও মাঠে আন্তর্জাতিক ম্যাচের দেখা মেলেনি। সংস্কারের অভাবে বিভাগীয় স্টেডিয়ামের বেহাল দশা

মোঃ রাজিবুল ইসলাম রাজিব, খুলনাঃ বর্তমানে বিভাগীয় স্টেডিয়ামের যে পরিস্থিতি দেখার কেউ নাই সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহালদশায় পড়ে আছে খুলনা বিভাগীয় স্টেডিয়াম। স্টেডিয়ামের প্রতিটি গ্যালারির প্লাস্টার ধসে পড়ছে নষ্ট ফ্লাডলাইট। জায়ান্ট স্কিন ও স্কোর বোর্ডের খুবই করুণ দশা। সাইড স্ক্রিনের অভাব ও ড্রেসিংরুমের বেহালদশা দীর্ঘদিনের। ২০১৬ সালের ৫ এপ্রিল ঘূর্ণিঝড়ে মিডিয়া সেন্টার, প্যাভেলিয়ন বিল্ডিংয়ের সমস্ত গ্লাস ভেঙে যাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হয় প্রেসিডেন্ট বক্স ও ড্রেসিং রুম। এরপর থেকে সংস্কারের উদ্যোগ গ্রহণ না করায় অবস্থা আরো শোচনীয় হয়। সব মিলিয়ে দেশের ৭ম টেস্ট ভেন্যুখ্যাত স্টেডিয়ামটির খারাপ অবস্থা বিরাজ করছে।

অভিযোগ রয়েছে ক্রীড়া পরিষদের গাফিলতির কারণে গত ১০ বছরের ও বেশি সময় ধরে আন্তর্জাতিক কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। ফলোশ্রুতিতে আন্তর্জাতিক খেলা থেকে বঞ্চিত এবং হতাশ হচ্ছে ক্রিকেট প্রেমী খুলনাবাসী। তবে খুব দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতার খেলা আয়োজনের উদ্যোগ চলছে বলে জানালেন ভেন্যু ম্যানেজার মোঃ আলামিন।

জানা গেছে, ১৯৭৬ সালে জাতীয় ক্রীড়া পরিষদ ১৩ দশমিক ৮৮ একর জমি অধিগ্রহণের মধ্য দিয়ে খুলনা বিভাগীয় স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম শুরু হয়। ১৯৮৩ সালে মাঠের পশ্চিম পাশে আংশিক গ্যালারি ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস নির্মাণের কাজ শুরু হয়। ১৯৯৯ সালে স্টেডিয়ামের চারপাশে একতলা গ্যালারি নির্মাণ কাজ শুরু হয়। ২০০২ সালে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিবি) ক্রিকেট খেলার উপযোগী মাঠ, পাঁচটি উইকেট, প্যাভেলিয়ন ভবন, মুভেবল সাইড স্ক্রিন ও বড়ো স্কোর বোর্ড নির্মাণ করে।
এরপর ২০০৩ সালে প্রথমবারের মতো কোনো বিদেশি ক্রিকেট দল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বনাম এ,সি,সি কম্বাইন্ড অনূর্ধ্ব ১৯ দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট কন্ট্রোল বোর্ড (আইসিসি) কর্তৃক ভেন্যু অনুমোদন লাভ করে। একই বছর যুব বিশ্বকাপের ছয়টি একদিনের খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রথমবারের মতো প্রথম শ্রেণির ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে। ২০০৬ সালে এটি আন্তর্জাতিক ওডিআই ভেন্যুর স্বীকৃতি লাভ করে। ২০১২ সালে সপ্তম টেস্ট ভেন্যু হিসেবে স্বীকৃতি লাভ করে। সর্বশেষ ২০১৬ সালে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার টি-২০ চারটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর থেকে আর কোনো আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত হয় নাই।

ঘূর্ণিঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত স্টেডিয়ামের আংশিক মেরামত করে সর্বশেষ ২০২৩ সালে বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দলের তিনটি এক দিনের ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হয়। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা বিশ হাজার দর্শক।

‘স্টেডিয়ামটিতে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানের খেলা বন্ধ রয়েছে। মাঠের পরিস্থিতি বা অবকাঠামো বড়ো ধরণের সমস্যার মধ্যে আছে। ক্রীড়া পরিষদ, বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন সংস্থা ও ক্রিকেট বোর্ড সম্মিলিতভাবে ছয় মাস বা এক বছরের ভিতর আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতার একটা খেলা আয়োজন করার প্রচেষ্টা নিচ্ছে। ক্রীড়ামন্ত্রী খুলনা, বগুড়া এবং ফতুল্লা স্টেডিয়ামের সার্বিক উন্নয়নে সচেষ্ট হচ্ছেন। দ্রুতই তারা মাঠ পরিদর্শনে আসবেন।’

ক্রিকেট বোর্ডের এডহক কমিটির সভাপতি, ক্রীড়া প্রতিমন্ত্রী ও সাবেক ক্রিকেট বোর্ড সভাপতি আলি আসগার লবী (এমপি) উদ্যোগ নিচ্ছেন। উনারা পরিদর্শনে আসবেন। আগামী ৬ অথবা এক বছরের মধ্যে এখানে বিপিএলসহ আন্তর্জাতিক খেলার আয়োজন করবে এমনটাই জানতে পেরেছি।’