• ঢাকা
  • শনিবার, ০২ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

মাগুরার শ্রীপুরে৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১


প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৬, ৬:৩২ অপরাহ্ন / ৯৫
মাগুরার শ্রীপুরে৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরার শ্রীপুরে সাত বছর বয়সি এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগের মাগুরা জেলার শ্রীপুর উপজেলার গ্রামের হাজরাতলা (আমিরুল এর বাড়ির ভাড়াটিয়া) মৃত এ পূর্ণচরন বিশ্বাস ছেলে কৃষ্ণপদ বিশ্বাস (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) রাত ১২টার সময় শ্রীপুর উপজেলার হাজরাতলা গ্রামস্থ আমিরুল এর বাড়ির ভাড়াটিয়া ঘর থেকে কৃষ্ণপদ বিশ্বাস (৫৫) নামক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়। মাগুরা জেলা সদরের আড়পাড়া (মধ্যপাড়া) গ্রামের মৃত এ পূর্ণচরন বিশ্বাস এর ছেলে কৃষ্ণপদ বিশ্বাস (৫৫)।

ভুক্তভোগীর পরিবার অভিযোগে জানায়,
আমার মেয়ে ঈশা মন্ডল (৭) বসত বাড়ির উঠানে খেলা করার সময় কৃষ্ণপদ বিশ্বাস (৫৫) আমার মেয়েকে একা পাইয়া আমার মেয়ের মুখ চেপে ধরে হাজরাতলা গ্রামস্থ আমিরুল এর বাড়ির ভাড়াটিয়া ঘরে আসামীর শয়ন কক্ষে আমার মেয়েকে নিয়ে ঘরের দরজা আটকে আমার মেয়ের শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয় এবং জাপটে ধরে আসামী ধর্ষণ করে। তখন আমার শ্বশুড়ি অমেনা মন্ডল আমার মেয়েকে খোঁজাখুজি করিলে আসামী আমার মেয়েকে তাহার ঘর হইতে বাহির করিয়া দেয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া বলেন, বুধবার (৪ মার্চ ) বিকালে শ্রীপুর থানাধীন হাজরাতলা গ্রামস্থ ধর্ষণের ঘটনাটি ঘটে বলে জানা গেছে। ধর্ষণের অভিযোগে কৃষ্ণপদ বিশ্বাস (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।