• ঢাকা
  • শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

গোপালগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত


প্রকাশের সময় : মে ২, ২০২৬, ৭:২৪ অপরাহ্ন /
গোপালগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (২৯ এপ্রিল) বিকালে গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স এপ্রিল-২০২৬’ অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুজ্জামান।

এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অন্যান্য বিচারকগণ, জেলা পুলিশ, পিবিআই, সিআইডি, হাইওয়ে পুলিশ, বিজ্ঞ আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

​এ ছাড়াও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন।