• ঢাকা
  • শনিবার, ০২ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

মুন্সীগ‌ঞ্জে মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৫


প্রকাশের সময় : মে ২, ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন /
মুন্সীগ‌ঞ্জে মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলায় মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারী-শিশুসহ অন্তত ৫ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সোনারং ইউনিয়নের আমতলী এলাকায় গত ১৬ এপ্রিল মোটরসাইকেল পার্কিং নিয়ে প্রতিবেশী বিপ্লব শেখের সঙ্গে শেখ মিলনের বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনার জেরে পরদিন ১৭ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে বিপ্লব শেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন মিলন শে‌খের বসতবাড়িতে প্রবেশ করে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা বাঁশের লাঠি, কাঠ ও লোহার পাইপ দিয়ে শেখ মিলন (৩২), তার মা মনোয়ারা বেগম (৭০), ভাই হৃদয় শেখ (২৮), বোন কাকলী বেগম (৪০) ও ভাগ্নি অথৈই (১৬)-কে এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে টংগীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাকলী বেগম ও অথৈইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

ভুক্তভোগী মিলন শেখ জানান, বা‌ড়ির পা‌সে আমি বাইক রাখা‌তে, আমার বাইক ভাংচুর কর‌ছে বিপ্লব।
আমার বোন বাধা দিলে বিপ্লব‌ আমার বোন‌কে এলোপাতা‌রি মারধর ক‌রে বোন ও ভাগ‌নি‌র হাত ভে‌ঙ্গে দেয় প‌রে আমার ভাগনি চিৎকার দি‌য়ে আমা‌দের বা‌ড়ি‌তে এসে ব‌লে মা‌কে বিপ্লব মারধর কর‌ছে। প‌রে আমি বোন কে উদ্ধার কর‌তে গে‌লে বিপ্লবসহ আরো ক‌য়েকজন আম‌কেও এলোপাতা‌রি মারধর ক‌রে আমি প্রশাস‌নের কা‌ছে বিচার চাই। এখন আমরা জীবনের নিরাপত্তা হীন ভোগতা‌ছি।

মিল‌নের বোন কাকুলী আক্ত‌ার জানান, আমি যে বা‌ড়ি‌তে ভাড়া থা‌কি সেই বা‌ড়ির নি‌চে আমার ভাই মিল‌নের বাইক রাখা‌তে বিপ্লব গা‌লিগালাজ কর‌ছে প‌রে আমি প্রতিবাদ কর‌লে বিপ্লব ধাক্কা দি‌য়ে বাইক ফে‌লে দেয় আমা‌কে মারধর ক‌রে মা‌টি‌তে ফে‌লে দেয়। আমার মে‌য়ে চিৎকার শু‌নে আস‌লে আমার মে‌য়ে‌কে মারধর ক‌রে বিপ্লব সহ আরো ক‌য়েকজন। আমার মে‌য়ে আমার বাবার বা‌ড়ি‌তে যায় মারধ‌রের কথা শু‌নে আমার ভাই আসে আমা‌কে উদ্ধার কর‌তে আমার ভাইকে ও তারা মারধর ক‌রে। আমি প্রশাস‌নের কা‌ছে বিচা‌র চাই।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত বিপ্লব শেখ
জানান, মিল‌নের বাসায় প্রায় প্রায় লোক আসে আমার বা‌ড়ি‌তে বাইক রা‌খে আমি মিলন‌কে অ‌নেক দিন নি‌ষেধ কর‌ছি। বল‌ছি তুই কি ক‌র‌ছোস আমার দে‌খে লাভ নাই আমার বাসার ম‌ধ্যে গা‌ড়ি রাাখিস না। ওরা ভাই বোন মাদক ব‌্যবসা ক‌রে। ওর বোন থা‌কে আমার বি‌ডিং এ দুইতলা ভাড়া থা‌কে মিলন ওর বন্ধ‌ুকে নি‌য়ে দুইতলায় উঠ‌ছে আর নাম‌ছে। ওরা লা‌ঠি নি‌য়ে আস‌ছে আমা‌কে মার‌তে তর্কাত‌র্কি লে‌গে যায় আমা‌কে মারা শুরু ক‌রে দেয়। আমার য‌দি দোষ হয় আমার বিচার কর‌বেন এলাকায় এসে দে‌খেন।

এ বিষয়ে টংগীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‌মোঃ ম‌নিরুল ইসলাম ডাবলু বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।