

নিজস্ব প্রতিবেদক, ভালুকা, ময়মনসিংহঃ ২নং মেদুয়ারী ইউনিয়নের জনগণের সুখে নিজের সুখ খুঁজে পান বলে মন্তব্য করেছেন সাবেক ছাত্রনেতা ও কারানির্যাতিত যুবনেতা খোরশেদ আলম উজ্জ্বল। রবিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে তিনি এলাকাবাসী ও সহযোদ্ধাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
ফেসবুক পোস্টে খোরশেদ আলম উজ্জ্বল লেখেন, ২ নং মেদুয়ারী ইউনিয়নের জনগণের সুখে আমি সুখী। সকল জনগন ও সহযোদ্ধাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী।
ছাত্রজীবন থেকেই তিনি মেদুয়ারী ইউনিয়নের ছাত্র-যুব সমাজের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। কারানির্যাতিত যুবনেতা হিসেবে এলাকায় তার ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে। জনগণের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়নে কাজ করাই তার রাজনীতির মূলমন্ত্র বলে এলাকাবাসী জানান।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, খোরশেদ আলম উজ্জ্বলের এই বক্তব্য মেদুয়ারী ইউনিয়নের জনগণের প্রতি তার দায়বদ্ধতা ও আন্তরিকতারই বহিঃপ্রকাশ। সামনের দিনগুলোতে তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে আরো সক্রিয় ভূমিকা রাখবেন বলে স্থানীয়রা প্রত্যাশা করছেন।
আপনার মতামত লিখুন :