• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের ন্যায় কোটালীপাড়ার সাদুল্লাপুর ইউনিয়নে বৃক্ষরোপণ করলেন ইউপি চেয়ারম্যান খোকন


প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ৯:৩২ অপরাহ্ন / ৩৩
প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের ন্যায় কোটালীপাড়ার সাদুল্লাপুর ইউনিয়নে বৃক্ষরোপণ করলেন ইউপি চেয়ারম্যান খোকন

নিজস্ব প্রতিবেদক,গোপালগঞ্জঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা সাদুল্লাপুর ইউনিয়নেও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশ প্রেমী শ্রী সমর চাঁদ মৃধা খোকনের ঐকান্তিক প্রচেষ্টায় ইউনিয়ন জুড়ে ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের সামনে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে।

এ সময় সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আনন্দ হালদার, ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মিঠু রত্ন, গ্রাম পুলিশ সমীর ওঝা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে চাই।

স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ সংরক্ষণে সবাইকে আরও বেশি করে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।