• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশে ডা. শফিকুর রহমানের ‘বিপ্লবের প্রস্তুতি’ আহ্বান


প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ১১:৪০ অপরাহ্ন / ২০
খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশে ডা. শফিকুর রহমানের ‘বিপ্লবের প্রস্তুতি’ আহ্বান

রাজিবুল ইসলাম রাজিব, খুলনাঃ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান বলেছেন, দেশকে দুর্নীতি, শোষণ ও চাঁদাবাজিমুক্ত করতে নতুন এক পরিবর্তনের জন্য জনগণকে প্রস্তুত হতে হবে।

শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউজ ময়দান-এ গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘবসহ বিভিন্ন দাবিতে আয়োজিত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, আর একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। আপনারা কি সেই প্রস্তুতি নিতে রাজি আছেন?” তিনি বলেন, এ পরিবর্তন কোনো দল, গোষ্ঠী বা পরিবারকে ক্ষমতায় বসানোর জন্য নয়; বরং একটি স্বাধীন, সার্বভৌম ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যেই হতে হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতের এই আন্দোলন হবে শোষণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় প্রভাবমুক্ত একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। এ লক্ষ্যে দেশের যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন মিয়া গোলাম পরওয়ার। বক্তব্য দেন ড. অলি আহমদ, মামুনুল হক, নাসীরুদ্দীন পাটওয়ারী, মুস্তাফিজুর রহমান ইরান, সাখাওয়াত হোসাইন এবং রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।

সমাবেশে নেতারা দেশের রাজনৈতিক সংস্কার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।