• ঢাকা
  • শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

আওয়ামী লীগ নেতা পরিচয়ে আনন্দ টিভি সাংবাদিক ইকবালকে হুমকি : থানায় ডিজি


প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৪, ১১:০৫ অপরাহ্ন / ১৬৪
আওয়ামী লীগ নেতা পরিচয়ে আনন্দ টিভি সাংবাদিক ইকবালকে হুমকি : থানায় ডিজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আওয়ামী লীগ নেতা পরিচয়ে আনন্দ টেলিভিশনের সাংবাদিক মো. ইকবাল হোসেন চৌধুরীকে (৩৭) অজ্ঞাত মোবাইল নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক। মঙ্গলবার (২৬ ডিসেম্বর ) ডিএমপির উত্তরা পশ্চিম থানায় জিডি করেন তিনি।

জিডিতে ইকবাল উল্লেখ করেন, মঙ্গলবার বিকালের দিকে আমার আমার মোবাইল নম্বরে অজ্ঞাতনামা ব্যক্তি কল দিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয়। এরপর মোবাইলের কল কেটে দেয়। পরবর্তীতে খোজ নিয়ে জানা যায় হুমকিদাতার বাসা শ্যামলী সিনেমা হলের পাশে।