• ঢাকা
  • শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

হাই পাওয়ার প্লে-গ্রাউন্ডসের উদ্যোগে আইএসডির মাঠে ওয়াটার গেমস


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৫, ৯:৩২ অপরাহ্ন / ২১১১
হাই পাওয়ার প্লে-গ্রাউন্ডসের উদ্যোগে আইএসডির মাঠে ওয়াটার গেমস

কাজল দত্ত, ঢাকাঃ হাই পাওয়ার প্লে গ্রাউন্ডস নামের একটি প্রতিষ্ঠান ওয়ান্ডার ল্যান্ড আমেজিং পার্কের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

যখন দেশের কোমলমতি শিশুরা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে গেমস খেলা নিয়ে ব্যস্ত এই শিশুদের কি ভাবে খেলার মাঠে নিয়ে আসা যায় সেই চিন্তা থেকেই তিন থেকে ১১ বছর শিশুদের মাঠ মুখি করার চেষ্টা করে যাচ্ছে।

এই প্রতিষ্ঠানের ফাউন্ডার চেয়ারম্যান জিএম মাশফিকুর রহমান নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।তিন থেকে ১১ বছরের বাচ্চাদের খেলাধুলার মধ্যে উল্লেখযোগ্য ছিল রঙিন পানি ভর্তি বেলুন ফাটানো বাবুল উড়ানো ওয়াটার গান দিয়ে একে অপরকে পানি দিয়ে ভিজিয়ে দেওয়া মিনি সুইমিং পুলে সাঁতার করা হাতের ছাপ সংরক্ষণ কর ও বিভিন্ন খেলাধুলার সরঞ্জামাদি নিয়ে খেলাধুলা করা।

এখানে শুধু বাচ্চারা নয় বাচ্চাদের পরিবার ও অংশগ্রহণ করে এ খেলায়। এখানে এক দল দক্ষ ট্রেইনার তাদের বাচ্চাদের এবং পরিবারের আনন্দ দেয়ার জন্য চেষ্টা করেন।

এখানে আরো একটি কথা না বললেই নয় সেটি হলো বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের বিনোদনমূলক খেলাধুলার আয়োজন করা হয় একই সাথে. সকলকে আনন্দ দেয়ার জন্য প্রতিষ্ঠানের চেয়ারম্যান জিএম মাশফিকুর রহমান তার দুই বাচ্চা ও পরিবার উক্ত খেলায় অংশগ্রহণ করেন