• ঢাকা
  • শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

হবিরবাড়িকে আধুনিক ও মাদকমুক্ত গড়ার অঙ্গীকার জিয়াউর রহমান জিয়ার


প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ১:২২ পূর্বাহ্ন / ১৪
হবিরবাড়িকে আধুনিক ও মাদকমুক্ত গড়ার অঙ্গীকার জিয়াউর রহমান জিয়ার

নিজস্ব প্রতিবেদক, ভালুকা, ময়মনসিংহঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নকে একটি আদর্শ, আধুনিক, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। এই লক্ষ্যে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অত্র ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

​বৃহস্পতিবার সন্ধায় হবিরবাড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে জামিরদিয়া দক্ষিণপাড়া উঠান বৈঠকে উপস্থিত সকলের উদ্দেশ্য জিয়াউর রহমান জিয়া বলেন, “হবিরবাড়ি ইউনিয়ন আমাদের প্রাণের জায়গা। এই জনপদকে মাদক ও সন্ত্রাসবাদের অভিশাপ থেকে মুক্ত করে একটি শিক্ষিত ও শান্তিময় সমাজ গঠন করাই আমার মূল লক্ষ্য। জনগণের নাগরিক অধিকার সুনিশ্চিত করতে এবং ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নে আমি নিজেকে উৎসর্গ করতে চাই।”

​তিনি আরও উল্লেখ করেন যে, যুবসমাজের কর্মসংস্থান তৈরি এবং বিচারব্যবস্থায় স্বচ্ছতা আনার মাধ্যমে হবিরবাড়িকে একটি স্মার্ট ও আধুনিক ইউনিয়ন হিসেবে দেশবাসীর কাছে পরিচিত করতে তিনি বদ্ধপরিকর। উন্নয়নের এই যাত্রায় দলমত নির্বিশেষে সাধারণ মানুষের সরাসরি অংশগ্রহণ ও ভালোবাসা প্রত্যাশা করছেন তিনি।

​নির্বাচনী প্রচারণা শুরুর আগে থেকেই তিনি ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনছেন। এলাকার সাধারণ ভোটাররা তরুণ এই নেতৃত্বের মাঝে নতুন আশার আলো দেখছেন বলে অনেকে মত প্রকাশ করেছেন।