

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে মাগুরার শ্রীপুরে উদযাপিত হয়েছে। শ্রীপুর উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৭ অক্টোবর) বিকেলে এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিকসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা যুবদলের গৌরবোজ্জ্বল অতীত ইতিহাস তুলে ধরে দলীয় নেতাকর্মীদের আগামীতে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :