

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ কোটালীপাড়ায় রাতের অন্ধকারে সরকারি জমিতে অবৈধভাবে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে সমুয়েল নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
ঘটনাটি উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড় মধুর বাজারের।
স্থানীয় সূত্রে জানা যায়, মধুর বাজারে জেলা পরিষদের অর্থায়নে একটি ঘাটলা নির্মিত হয়েছিল। সেই ঘাটলাটিকে অকেজো করে গত বৃহস্পতিবার গভীর রাতে সমুয়েল বিশ্বাস (সমু) একটি দোকান ঘর নির্মাণ করেন।
স্থানীয়দের অভিযোগ, ঘাটলার সুরক্ষায় উভয় পাশে কোনো ধরনের দোকান বা স্থাপনা নির্মাণ না করার নির্দেশ ছিল ভূমি অফিসের। অথচ বরিশালের আগৈলঝাড়া উপজেলার তরুণ সেন গ্রামের সমুয়েল বিশ্বাস ওরফে সমু স্থানীয় কিছু ভূমিদস্যুর সহায়তায় রাতের আঁধারে এই অবৈধ স্থাপনা গড়ে তোলেন।
এ বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
তবে ঘটনাস্থলে অভিযুক্ত সমুয়েল বিশ্বাসকে পাওয়া যায়নি।
এ ঘটনায় রুয়েল বিশ্বাস বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
তবে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ তাৎক্ষণিকভাবে পুলিশ ফোর্স পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।
আপনার মতামত লিখুন :