

নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ বগুড়ার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) আনছার আলীর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত বছরের নভেম্বরে ওই তরুণীর স্বামীর বিরুদ্ধে করা একটি মামলার তদন্তে তার বাড়িতে যান এসআই আনছার আলী। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তরুণী।
বিয়ের জন্য চাপ দিলে যোগাযোগ বন্ধ করে দেওয়ার অভিযোগে গত ৮ অক্টোবর বগুড়ার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন ওই তরুণী।
তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, তরুণীর জবানবন্দি নেওয়া হয়েছে। কথোপকথনের স্ক্রিনশট ও ভিডিওসহ প্রাসঙ্গিক তথ্যও সংগ্রহের প্রক্রিয়া চলছে। অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :