

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুরে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার সকাল থেকে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন মাগুরা সদর শাখার ফিল্ড সুপারভাইজার মোঃ শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার তাসমীয়া আক্তার রোজী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. মুসাফির নজরুল, খামারপাড়া সিদ্দিকীয় আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন শ্রীপুর শাখার ফিল্ড সুপারভাইজার মহিউদ্দীন আহমেদ প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন শ্রীপুর শাখার মডেল কেয়াটেকার আবদুল খালেক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে প্রথাম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়। আগামীকাল মাগুরা মডেল মসজিদে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :