• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

বৃহত্তর নোয়াখালী যুব উন্নয়ন পরিষদের বিশেষ আয়োজন : আমন্ত্রণ পাচ্ছেন মন্ত্রীসহ নোয়াখালীর শীর্ষ শিল্পপতি ও রাজনৈতিক নেতারা


প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৬, ১১:১০ অপরাহ্ন / ০
বৃহত্তর নোয়াখালী যুব উন্নয়ন পরিষদের বিশেষ আয়োজন : আমন্ত্রণ পাচ্ছেন মন্ত্রীসহ নোয়াখালীর শীর্ষ শিল্পপতি ও রাজনৈতিক নেতারা

বিশেষ প্রতিবেদক, নোয়াখালীঃ বৃহত্তর নোয়াখালী অঞ্চলের বিশিষ্ট রাজনীতিক, ব্যবসায়ী ও শিল্পউদ্যোক্তাদের নিয়ে বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছে দাতাসহ বৃহত্তর নোয়াখালী যুব উন্নয়ন পরিষদ।

এ আয়োজনে অঞ্চলের পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

প্রস্তাবিত অতিথি তালিকায় রয়েছেন আব্দুল আউয়াল মিন্টু, ফখরুল ইসলাম এমপি, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি, বরকতউল্লাহ বুলু এমপি, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, রফিকুল আলম মজনু ও ইসমাইল জবিউল্লাহ। ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের মধ্যে পারটেক্স গ্রুপের আব্দুল আজিজ রাসেল, শাহাদাত হোসেন সেলিম, স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম এবং এস এ পরিবহনের সালাহউদ্দিনসহ বৃহত্তর নোয়াখালী অঞ্চলের বিশিষ্ট উদ্যোক্তাদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে অঞ্চলের উন্নয়ন, যুব সমাজের অগ্রগতি এবং কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। সেই সাথে পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিদের পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিদের পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে যুব উন্নয়নমূলক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে অনুষ্ঠানটির তারিখ, স্থান, চূড়ান্ত অতিথি তালিকা ও আয়োজনের বিস্তারিত কর্মসূচি নিশ্চিত হলে এ বিষয়ে আরও তথ্য জানা যাবে।