• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

যশোরের শার্শায় ২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক


প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৬, ১২:১৬ অপরাহ্ন /
যশোরের শার্শায় ২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, যশোরঃ যশোরের শার্শায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ফিরোজা খাতুন (৩৯) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

​বুধবার (২৯ এপ্রিল) শার্শা উপজেলার টেংরা মাদ্রাসাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ফিরোজা খাতুন ওই গ্রামের মৃত অসীম গাজীর স্ত্রী।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির একটি বিশেষ টিম টেংরা মাদ্রাসাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ফিরোজা খাতুনের বসতঘরে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​অভিযানে নেতৃত্ব দেওয়া কর্মকর্তারা জানান, আটক নারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।

​আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে শার্শা থানায় সোপর্দ করা হবে বলে সংশ্লিষ্ট বিভাগ নিশ্চিত করেছে।