• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

গোপালগঞ্জে লিগ্যাল এইড দিবস পালিত


প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন / ২৫
গোপালগঞ্জে লিগ্যাল এইড দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ সরকারী খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ এই প্রতিবাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে গোপালগঞ্জ লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা দায়রাজজ মোহাম্মদ সামছুল হক এর সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভা অনুস্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ লিগ্যাল এইড অফিসার সহকারী জজ শফিকুল ইসলাম এর পরিচালনায় আলোচনা সভায় গোপালগঞ্জ লিগ্যাল এইড এর চেয়াম্যান দায়রাজজ মোহাম্মদ সামছুল হকের সভাপতিত্বে শিল্পকলার হল রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ উজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ, সিভিল সার্জন ড, আবুসাইদ,চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট মো,আশিকুর রহমান,সিনিয়র জেলা জজ সৈয়দ আরাফাত হোসেন, স্পেশাল পিপি তৌফিকুল ইসলাম, জিপি এম এ আলম সেলিম, জিপি আবুল খায়েরসহ অতিথি বৃন্দ।

এ সময় কমিটির চেয়ারম্যান ও সভাপতি গোপালগঞ্জ জেলা দায়রাজজ মোহাম্মদ সামছুল হক লিগ্যাল এইড সম্পর্কে আলোচনা সভায় বিস্তারিত তুলে ধরেন।