• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আগামীকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নির্বাচন


প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৬, ৯:১৯ অপরাহ্ন / ২০
খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আগামীকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নির্বাচন

এম রোমানিয়া, খুলনা ব্যুরোঃ খুলনা প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯ এপ্রিল বুধবার দুপুরে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে শহীদ মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র ও জনতা এবং মৃত্যুবরণকারী সকল সাংবাদিকের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় আগামীকাল ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৬ এর ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।

ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে এবং পরপরই ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

এছাড়া সভায় ১৮/০৯/২০২৪ তারিখ থেকে ২৭/০৪/২০২৬ তারিখ পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব উপস্থপন করা হলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল ও নির্বাহী সদস্য কৌশিক দে।

সভায় বক্তৃতা করেন, ক্লাবের সাবেক সভাপতি এস এম হাবিব, সাবেক সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান ও হাসান আহমেদ মোল্লা, ক্লাব সদস্য ও দৈনিক প্রবর্তন পত্রিকার সম্পাদক মো. মোস্তফা সরোয়ার, ক্লাব সদস্য ও দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক মো. তরিকুল ইসলাম, ক্লাব সদস্য গৌরাঙ্গ নন্দী, সামছুজ্জামান শাহীন, সোহরাব হোসেন, কাজী শামীম আহমেদ, বিমল সাহা, কে এম জিয়াউস সাদাত প্রমুখ।

সাধারণ সভায় ক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মো. মিজানুর রহমান মিলটন, নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নূরসহ ক্লাবের অন্যান্য সদস্য মিলে মোট ১১২ জন সদস্য উপস্থিত ছিলেন।