• ঢাকা
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

মুন্সীগ‌ঞ্জে ফিটনেস ট্রেইনার মিঠু চোকদারের জন্মদিন উদযাপন


প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন / ১০৮
মুন্সীগ‌ঞ্জে ফিটনেস ট্রেইনার মিঠু চোকদারের জন্মদিন উদযাপন

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জের সিপাহিপাড়া এলাকায় অবস্থিত স্বনামধন্য ফিটনেস প্রতিষ্ঠান Old Gym Health & Fitness Center-এ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে।জনপ্রিয় ফিটনেস ট্রেইনার ও প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মিঠু চোকদারের জন্মদিন।

জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা টিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক রুবেল মাদবর ও তরুণ প্রজন্মের পরিচিত মুখ অভিনেতা ও ফ্যাশন মডেল শেখ ফরিদ পলক, এছাড়াও জিমের সদস্য, প্রান্ত, শান্তসহ শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল কেক কাটা পর্ব। এ সময় উপস্থিত অতিথিরা মিঠু চোকদারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরবর্তীতে এক আন্তরিক মিলনমেলায় অংশ নেন সবাই, যেখানে আনন্দ-উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো পরিবেশ।

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মিঠু চোকদার বলেন, আমি আমার কাজ নিয়ে অত্যন্ত সন্তুষ্ট। সকলের ভালোবাসা ও সমর্থনই আমাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। ভবিষ্যতে ফিটনেস সেক্টরে আরও বড় পরিসরে কাজ করতে চাই।

উল্লেখ্য, Old Gym Health & Fitness Center দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও ফিটনেস কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে অনেক তরুণ-তরুণী সুস্থ জীবনধারায় অভ্যস্ত হয়ে উঠছেন। পাশাপাশি মিঠু চোকদার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের মাধ্যমে নিজেকে এবং দেশকে গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করে আসছেন।