• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

খুলনায় সুখেন চন্দ্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন


প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৬, ৬:৩০ অপরাহ্ন / ৩৯
খুলনায় সুখেন চন্দ্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

মোঃ রাজিবুল ইসলাম রাজিব, খুলনাঃ খুলনার জেলার পাইকগাছা উপজেলার খড়িয়া ভড়েঙ্গারচক এলাকায় আলোচিত সুখেন চন্দ্র সরদার হত্যা মামলায় আসামি প্রকাশ সরদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) খুলনার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মাদ আব্দুল আলিম আল রাজী এ রায় ঘোষণা করেন। রায়ে প্রকাশ সরদারকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) চৌধুরী তৌহিদুর রহমান তুষার।
মামলাটি দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল এবং রায় ঘোষণার মধ্য দিয়ে এর বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ সমাপ্তি ঘটল।