• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

কয়রায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত


প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৬, ৪:৫০ অপরাহ্ন / ৩৫
কয়রায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, কয়রা, খুলনাঃ ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার কয়রা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।

মঙ্গলবার (২৮ এপ্রিল ) সকালে কয়রা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সিভিল জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা আইনজীবী ইউনিট বার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সন্জয় পাল এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সিভিল জজ গৌর সুন্দর বিশ্বাস।
সভায় সন্জয় পাল বলেন, অর্থাভাবে বিচার থেকে বঞ্চিতদের জন্য রাষ্ট্রীয় লিগ্যাল এইড ব্যবস্থা একটি সাংবিধানিক অধিকার নিশ্চিত করে।

এ সময় আইনজীবী ইউনিট বারের সভাপতি অ্যাডভোকেট শেখ আকবর হোসেনসহ স্থানীয় আইনজীবী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।