• ঢাকা
  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

যশোরে বিজিবির অভিযানে প্রায় ২৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ


প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৬, ৬:০২ অপরাহ্ন / ১২
যশোরে বিজিবির অভিযানে প্রায় ২৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

​আজিজুল ইসলাম, যশোরঃ যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​শনিবার (৩১ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপির একটি টহলদল সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

​অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০৫টি শাড়ী, ১০৬টি কম্বল, ৯১টি চাদর, ১০প্যাকেট ফুসকা, সাড়ে ৬ কেজি কিসমিস, ৬২০টি চকলেট এবং ৭৯৮টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। জব্দকৃত এসব চোরাচালানী মালামালের মোট বাজারমূল্য ২৮ লাখ সাতচল্লিশ হাজার (২৮,৪৭,০০০) টাকা।

​এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে চোরাচালান রোধ করা হচ্ছে।

​সীমান্তের সুরক্ষায় এবং অবৈধ চোরাচালান দমনে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ও কঠোর নজরদারি সবসময় অব্যাহত থাকবে বলে জানান তিনি।