• ঢাকা
  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

জমজমাট ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট


প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৬, ৯:২২ অপরাহ্ন / ১৬
জমজমাট ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

মোঃ বাহার মিয়া, ভালুকা, ময়মনসিংহঃ ময়মনসিংহের ভালুকায় জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ৩০ অক্টোবর শুক্রবার বিকেলে শহীদ নাজিম উদ্দিন স্কুল মাঠে সম্পন্ন হলো ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইল খেলা। এই ফাইনালে মুখোমুখি হয় মাল্লিকবাড়ি ও মামারিশপুর দল।

খেলার শুরু থেকে উভয় দলের খেলোয়াড়দের মাঝে দারুণ ক্রীড়াশৈলী ও প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। নির্ধারিত সময় শেষে মাল্লিকবাড়ি দলকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে জয় তুলে নিয়েছে মামারিশপুর দল।

​টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ১১ ভালুকা আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

​অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা যুবদলের সভাপতি, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজক এবং আসন্ন ৭ নং মল্লিক বাড়ি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তারেক উল্লাহ চৌধুরী।

​মল্লিকবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ভালুকা উপজেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ মণ্ডল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, অ্যাডভোকেট উসমান গনি মল্লিক মাখন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

​বিকেল সাড়ে তিনটায় খেলা শুরু হওয়ার পর থেকেই হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে। টানটান উত্তেজনাকর এই ফাইনাল খেলা দেখতে এবং খেলোয়াড়দের উৎসাহ জোগাতে মাঠের চারপাশে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের সমাগম ঘটে। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।