• ঢাকা
  • শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

মাগুরায় ইউজার ফি আদায়ে শীর্ষে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স


প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন / ০
মাগুরায় ইউজার ফি আদায়ে শীর্ষে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নিজস্ব প্রতিবেদক, ​শ্রীপুর, মাগুরাঃ চলতি বছরের অক্টোবর মাসে ইউজার ফি আদায়ে মাগুরা জেলার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ওই মাসে হাসপাতালটির বিভিন্ন সেবা খাত থেকে মোট ৪ লাখ ১৮ হাজার ৫২ টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

​সরকারি নির্দেশনা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটনের তত্ত্বাবধানে রোগীদের কাছ থেকে নির্ধারিত হারে এ ফি সংগ্রহ করা হয়। রোগীরা টিকিট, জরুরি বিভাগ, ল্যাবরেটরি, এক্স-রে, ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি, রেডিওলজি এবং অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন চিকিৎসা সেবার বিপরীতে এই ফি প্রদান করেন।

​হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা অনুযায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটন, চিকিৎসক, নার্স ও কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টা এবং চিকিৎসাসেবার প্রতি শ্রীপুরবাসীর আস্থার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনবল সংকট থাকা সত্ত্বেও এমন সাফল্যে জরুরি বিভাগ, প্যাথলজি বিভাগ, অন্তর্বিভাগ, বহির্বিভাগ, অ্যাম্বুলেন্স সেবা, আল্ট্রাসনোগ্রাফি বিভাগ ও রেডিওলজি বিভাগের সব ইনচার্জ ও বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটন।