• ঢাকা
  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন / ১
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কে এম শফিকুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচারের বিস্তার রোধে সন্ত্রাস, উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সুধীজন এবং জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য যাচাই না করে শেয়ার না করা, অপপ্রচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সন্ত্রাস, উগ্রবাদ ও সহিংসতার বিরুদ্ধে সম্মিলিতভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।