• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

খুলনায় যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম


প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৬, ১১:১৯ অপরাহ্ন / ০
খুলনায় যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম

খুলনা ব্যুরোঃ খুলনায় রানা নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে নগরীর সোনাডাঙ্গা থানাধীন আল-ফারুক সোসাইটি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে দুর্বৃত্তরা রানার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা পরে এক রিকশাচালক আহত রানাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। তবে হামলার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত রানার শারীরিক অবস্থা এবং হামলার বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।