

আজিজুল ইসলাম, যশোরঃ যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপির একটি টহলদল সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০৫টি শাড়ী, ১০৬টি কম্বল, ৯১টি চাদর, ১০প্যাকেট ফুসকা, সাড়ে ৬ কেজি কিসমিস, ৬২০টি চকলেট এবং ৭৯৮টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। জব্দকৃত এসব চোরাচালানী মালামালের মোট বাজারমূল্য ২৮ লাখ সাতচল্লিশ হাজার (২৮,৪৭,০০০) টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে চোরাচালান রোধ করা হচ্ছে।
সীমান্তের সুরক্ষায় এবং অবৈধ চোরাচালান দমনে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ও কঠোর নজরদারি সবসময় অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :