• ঢাকা
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

শ্রীপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত


প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৬, ৯:২৩ অপরাহ্ন / ৭
শ্রীপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুড়ার শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ পালিত হয়েছে। “হাত ধোয়ার নায়ক হোন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার তাসমীয়া আক্তার রোজী।

​শ্রীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইমরান মাহমুদ অমির সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল (গোরঙ্গ বিশ্বাস), আইসিটি অফিসার আহমেদ মাহাফুজ, উপ-সহকারী প্রকৌশলী অমিতাভ সরকার, উপজেলা জনস্বাস্থ্য অফিসের অফিস সহকারী রাজু আহমেদ প্রমুখ।

​দিবসটির তাৎপর্য তুলে ধরে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি শ্রীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।