জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুড়ার শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ পালিত হয়েছে। “হাত ধোয়ার নায়ক হোন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার তাসমীয়া আক্তার রোজী।
শ্রীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইমরান মাহমুদ অমির সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল (গোরঙ্গ বিশ্বাস), আইসিটি অফিসার আহমেদ মাহাফুজ, উপ-সহকারী প্রকৌশলী অমিতাভ সরকার, উপজেলা জনস্বাস্থ্য অফিসের অফিস সহকারী রাজু আহমেদ প্রমুখ।
দিবসটির তাৎপর্য তুলে ধরে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শ্রীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।