• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

খালিশপুরে সোনামিয়া হত্যা মামলার সন্দেহভাজন ন্যাটা রনি গ্রেফতার


প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৬, ১:৪২ অপরাহ্ন / ৩০
খালিশপুরে সোনামিয়া হত্যা মামলার সন্দেহভাজন ন্যাটা রনি গ্রেফতার

এম রোমানিয়া, খুলনা ব্যুরোঃ খুলনার খালিশপুরে সংঘটিত চাঞ্চল্যকর তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার সন্দেহভাজন আসামি মোঃ রনি ওরফে ন্যাটা রনি (২৫)-কে গ্রেফতার করেছে র‌্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে খুলনা মহানগরীর খালিশপুর থানায় সংঘটিত সোনামিয়া হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রনিকে সন্দেহভাজন পলাতক আসামি হিসেবে শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় ২৭ এপ্রিল সন্ধ্যা ৭টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর থানার বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় এলাকায় মিঠুর বিআরটিসি বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত রনির বিরুদ্ধে খালিশপুর থানায় ১টি হত্যা মামলা (সোনামিয়া হত্যা), ২টি হত্যা চেষ্টা মামলা, ১টি দস্যুতা মামলা এবং ২টি চুরি মামলাসহ মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে খালিশপুর এলাকায় মাদক ব্যবসার অভিযোগও রয়েছে।

র‌্যাব জানিয়েছে, নিয়মিত অপরাধ দমন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ন্যাটা রনিকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।